সকল ধরণের এডমিশনের আপডেট সংবাদ সবথেকে দ্রুত পেতে যুক্ত থাকো আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join Now!
পোস্টগুলি

Everything about KUET or A to Z of KUET

 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে: কুয়েট) বাংলাদেশের একটি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের খুলনা জেলায় অবস্থিত। পূর্বে এর নাম ছিল বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি, খুলনা ও তারও আগে, খুলনা প্রকৌশল মহাবিদ্যালয়। এটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। এখানে প্রায় ৬ হাজার জন ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর প্রকৌশল ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। এখানকার শিক্ষক সংখ্যা ৫৫৭-এরও অধিক। এছাড়া ১৩২ জন কর্মকর্তা ও ৪২৫ জন কর্মচারী আছে। বিশ্ববিদ্যালয়টির অঙ্গন সম্প্রসারণে নতুন কিছু ভবন তৈরি করা হয়েছে যেমন- একাডেমিক ভবন, অডিটোরিয়াম কমপ্লেক্স, ছাত্রাবাস, গ্রন্থাগার, শিক্ষক ডরমিটরি ভবন ইত্যাদি এবং আরও কিছু ভবনের নির্মাণ কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলনা শহর থেকে ১৪ কি.মি. উত্তরে, খুলনা-যশোর মহাসড়কের পাশে ফুলবাড়ীগেটে অবস্থিত।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো.svg
প্রাক্তন নামসমূহ
  1. খুলনা ইনজিনিয়ারিং কলেজ (১৯৬৭-১৯৮৬)
  2. বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (১৯৮৬-২০০৩)
নীতিবাক্যপ্রভু! আমায় জ্ঞান দাও
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৬৭, বিশ্ববিদ্যালয় হিসাবে ২০০৩
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যঅধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩৫৬
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৫৫৭
শিক্ষার্থী৫৯৩৪
স্নাতক৪৮৩৮
স্নাতকোত্তর১১০০
৮৪
অবস্থান
ফুলবাড়িগেট, খুলনা-যশোর মহাসড়ক, খুলনা
শিক্ষাঙ্গন১১৭.৩৫ একর [১]
সংক্ষিপ্ত নামকুয়েট (KUET)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটkuet.ac.bd

ক্যাম্পাস

কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের তৃতীয় বৃহত্তম বিভাগীয় শহর খুলনার উত্তর-পশ্চিম অঞ্চলের ফুলবাড়িগেটে অবস্থিত।

ক্যাম্পাস খুলনা সিটির জিরো পয়েন্ট থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। ক্যাম্পাস থেকে শহরের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো । এটা জিলা বাস টার্মিনাল হতে ১২ কিলোমিটার দূরে এবং খুলনা রেলওয়ে হতে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এটা ১০১ একর জায়গার উপরে অবস্থিত ।[৪]

মূল একাডেমিক ভবনে বিভিন্ন শিক্ষা ও গবেষণা সুবিধা আছে। প্রত্যেক বিভাগের একটি আলাদা চত্বর আছে। এরকম আলাদা কতগুলো চত্বর মিলে ক্যাম্পাসের মূল একাডেমিক চত্বরটি গঠিত। হেভি প্রকৌশল ল্যাবরেটরি নিচের তলা বা অন্য পৃথক ওয়ার্কশপ এর মধ্যে অবস্থিত আছে যদিও লাইট ল্যাবরেটরিজ, শ্রেণী এবং প্রকল্প কক্ষ উপরের তলার উপর অবস্থিত। ল্যাবরেটরির শিক্ষকদের জন্য আলাদা অফিস আছে। বেশি সময়ের লেকচারের জন্য প্রতিটা বিভাগে আধুনিক মালপত্র এবং সাউন্ডের জন্য উপকরণ সংবলিত সেমিনার রুম আছে। ক্যাম্পাসে এছাড়াও শিক্ষক ও কর্মচারী ক্লাব, মেডিকেল সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, এটিএম বুথ, পোস্ট অফিস, ব্যাংক এবং খেলার মাঠ ইত্যাদি সুবিধা আছে। ছাত্র কল্যাণ কমিটি ছাত্রদের মানসিক ও শারীরিক উন্নয়নের জন্য অতিরিক্ত পাঠক্রম সংক্রান্ত সুবিধা দান করে।[৫]

কুয়েটের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের চিত্র
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগ

অনুষদ এবং বিভাগসমূহ

কুয়েটে ৩টি অনুষদের অধীনে মোট ২০টি বিভাগ আছে।[৮] এর মাঝে ১৬ টি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়।

পুরকৌশল অনুষদ

  • পুরকৌশল বিভাগ
  • নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগ
  • ভবন প্রকৌশল ও নির্মাণ ব্যবস্থাপনা বিভাগ
  • স্থাপত্য বিভাগ
  • গণিত বিভাগ
  • রসায়ন বিভাগ
  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • মানবিক বিভাগ

তড়িৎ ও ইলেক্ট্রনিক অনুষদ

  • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • ইলেক্ট্রনিক্স ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ
  • বায়োমেডিকেল প্রকৌশল বিভাগ
  • ম্যাটেরিয়াল সায়েন্স ও প্রকৌশল বিভাগ

যন্ত্রকৌশল অনুষদ

  • যন্ত্রকৌশল বিভাগ
  • শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগ
  • লেদার প্রকৌশল বিভাগ
  • টেক্সটাইল প্রকৌশল বিভাগ
  • শক্তি বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • রসায়ন প্রকৌশল বিভাগ
  • তড়িৎযন্ত্র প্রকৌশল বিভাগ

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের স্বীকারোক্তি
এই ওয়েবসাইট ব্যবহারের সময় আপনি:

১. কুকিজ ব্যবহার করতে সম্মত হচ্ছেন।
২. আমাদের গোপনীয়তা নীতি ও অন্যান্য শর্তের সাথে সম্মত হচ্ছেন।
৩. অনিচ্ছাকৃত বা ভূলবশত ভূল তথ্য অথবা সম্পূর্ণ সত্য নয় এমন এবং কপিরাইট যুক্ত উপকরণ প্রদর্শিত হতে পারে, এ ব্যাপারে সম্মত হচ্ছেন।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.