বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে যা বুটেক্স নামে অধিক পরিচিত) বাংলাদেশের বস্ত্র প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তেজগাঁও শিল্পাঞ্চলে বুটেক্স ক্যাম্পাস অবস্থিত। উৎপাদনকেন্দ্রিক গবেষণা ও শিল্পায়নমুখী পাঠদান প্রতিষ্ঠানটিকে বরাবরই অন্যান্যদের মাঝে আলাদা করে তুলে ধরে। এটি বস্ত্রপ্রকৌশল শিক্ষায় বাংলাদেশের প্রথম ও একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়।
প্রাতিষ্ঠানিক সিলমোহর | |
অন্যান্য নাম | বুটেক্স |
|---|---|
প্রাক্তন নাম |
|
| নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
| ধরন | পাবলিক বিশ্ববিদ্যালয় |
| স্থাপিত | ২২ ডিসেম্বর ১৯৭৮; ৪৪ বছর আগে |
| বাজেট | ৳৪২.৭৪ কোটি (২০২১-২২ অর্থবছর) |
| আচার্য | রাষ্ট্রপতি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ |
| উপাচার্য | প্রফেসর ড. শাহ্ আলিমুজ্জামান (ভারপ্রাপ্ত) |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৪৮ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৫৮ |
| শিক্ষার্থী | ২৮৬০ |
| স্নাতক | ২৬৪০ |
| ঠিকানা | শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও শিল্পাঞ্চল , , ১২০৮ , |
| শিক্ষাঙ্গন | শহরের কেন্দ্রস্থলে, ১১.৬৭ একর (৪.৭২ হেক্টর) |
| ভাষা | ইংরেজি |
| সংক্ষিপ্ত নাম | বুটেক্স |
| অধিভুক্তি | |
| ওয়েবসাইট | www |
তেঁজগাও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তার কোলঘেঁষে বুটেক্সের অবস্থান। শিক্ষাঙ্গনে প্রবেশের শুরুতেই চোখে পড়বে আধুনিক নকশার মূল ফটক ও অভ্যর্থনা তোরণ।
বুটেক্সে সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় তার মূল শিক্ষা ভবন থেকে। সেখানে রয়েছে উন্নত মানের সকল শিক্ষা উপকরণ ও সবধরনের সুযোগ সুবিধা। বুটেক্সের কার্যক্রমকে আরো বেগবান এবং যুগোপযোগী করতে এর ক্যাম্পাসে রয়েছে ১৫ তলা বিশিষ্ট "বঙ্গবন্ধু একাডেমিক ভবন"। ভবনটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিখন পরিবেশ ও সুযোগ সুবিধা প্রদান করবে। ক্যাম্পাস চত্বরে বুটেক্সের রয়েছে কেন্দ্রীয় খেলার মাঠ এছাড়াও রয়েছে।
বুটেক্সের শিক্ষাঙ্গনটি দেখতে দেখায় যেন বিচিত্র রঙে বর্ণিল একটি প্রজাপতির ডানার মতো। অঙ্গনজুড়ে দেয়ালে দেয়ালে ও প্রায় প্রতিটি কোণে চোখে পড়বে সুচারুভাবে অঙ্কিত অসংখ্য গ্রাফিতি, রূপকী দেয়ালচিত্র এবং চিরায়ত চিত্রকর্ম।
বুটেক্সে পাঁচটি অনুষদের অধীনে ১০টি বিষয়ের ওপর "বি.এস.সি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং" কোর্স চালু রয়েছে, যা সর্বমোট ৮ সেমিস্টারে বিভক্ত৷ প্রতিবছর ৬ মাস অন্তর ২টি সেমিস্টার অনুষ্ঠিত হয়। সাধারণত বছরগুলোকে "লেভেল" এবং সেমিস্টার গুলোকে "টার্ম" বলা হয়; অর্থাৎ ৪টি লেভেল, ৮টি টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
বিশ্ববিদ্যালয়টিতে চালু থাকা অনুষদ এবং অধীনস্থ বিভাগ সমূহের নাম নিম্নে উল্লেখ করা হলো :
এছাড়াও বুটেক্সের অধীনে ৮টি বস্ত্রকৌশল মহাবিদ্যালয় (কলেজ) রয়েছে যেগুলো চার বছর মেয়াদি বি.এস.সি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকে। প্রতিটি কলেজের শিক্ষা কার্যক্রম বুটেক্সের সিলেবাস অনুযায়ী পরিচালিত হয় এবং পাশের সনদপত্র বুটেক্স কর্তৃক প্রদান করা হয়। কলেজগুলো সম্পূর্ণরূপে বুটেক্স নিয়ন্ত্রিত।