চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে চুয়েট ) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় অবস্থিত। এটি চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রাউজান থানায় অবস্থিত। এর পূর্বতন নাম ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), চট্টগ্রাম এবং তার পূর্বে চট্টগ্রাম ইনজিনিয়ারিং কলেজ। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী এখানে প্রকৌশল, স্থাপত্য, নগর পরিকল্পনা ও বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন।
প্রাক্তন নামসমূহ |
|
|---|---|
| ধরন | প্রকৌশল, সরকারি বিশ্ববিদ্যালয় |
| স্থাপিত | ১৯৬৮: চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ ১৯৮৬: বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রাম (বিআইটি চট্টগ্রাম) ২০০৩: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
| আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
| উপাচার্য | মোহাম্মদ রফিকুল আলম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | আনু. ২০০ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | আনু. ৩৫০ |
| শিক্ষার্থী | আনু. ৪৫০০ |
| স্নাতক | আনু. ৩৭০০ |
| স্নাতকোত্তর | আনু. ৮০০ |
| ঠিকানা | পাহাড়তলী, রাউজান উপজেলা , , ৪৩৪৯ , ২২.৪৫৯৮৭৬° উত্তর ৯১.৯৭১১৫৪° পূর্ব |
| শিক্ষাঙ্গন | শহরের উপকন্ঠে, ১৬৯ একর (০.৬৬ বর্গ কি.মি.) |
| ভাষা | ইংরেজি |
| সংক্ষিপ্ত নাম | চুয়েট (CUET) |
| অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ |
| ওয়েবসাইট | www |
প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত চুয়েট ক্যাম্পাস ১৬৯ একর এলাকা জুড়ে বিস্তৃত। ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন অনুষদের জন্য আলাদা ভবন, প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, লাইব্রেরি ভবন, ওয়ার্কশপ, গবেষণাগার, ছাত্র/ছাত্রী নিবাস, শিক্ষকদের কোয়ার্টার, ক্যান্টিন, শহীদ মিনার, সোনালি ব্যাংকের শাখা, পোস্ট অফিস, মসজিদ, কনফেকশনারি, মেডিকেল সেন্টার রয়েছে। ক্যাম্পাস এলাকার ভেতরেই রয়েছে একটি প্রাকৃতিক হ্রদ, কয়েকটি পাহাড় ও নানান ধরনের গাছগাছালি। ক্যাম্পাসের অভ্যন্তরে একটি সুবিশাল মাঠ রয়েছে। ক্যাম্পাসে ছেলে শিক্ষার্থীদের জন্য ৫ টি হল এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য ২ টি হল (আরও একটি করে ছাত্র ও ছাত্রী হল নির্মাণাধীন) রয়েছে। এছাড়াও ক্যাম্পাসের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ২ টি ইলেক্ট্রিকাল সাবস্টেশন রয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে 'চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ' অবস্থিত।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ বর্তমানে ৫ টি অনুষদের অধীনে ১৩ টি বিভাগ রয়েছে।
| অনুষদের নাম | বিভাগ সমূহ | স্নাতক শ্রেণীতে আসনসংখ্যা |
| তড়িৎ এবং কম্পিউটার প্রকৌশল অনুষদ |
|
|
| পুরকৌশল অনুষদ |
|
|
| যন্ত্র প্রকৌশল অনুষদ |
|
|
| প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ |
| |
| স্থাপত্য এবং পরিকল্পনা অনুষদ |
|
|